দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, যোগ্যতা আর দক্ষতার ভিত্তিতেই হবে পদোন্নতি, কোনো প্রভাব বা সুপারিশের সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারে বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিমানবাহিনী প্রধান বলেন, আধুনিক যুদ্ধব্যবস্থা দ্রুত বদলাচ্ছে। নতুন যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। তাই প্রশিক্ষণ, পরীক্ষা ও পেশাগত উৎকর্ষের মানে কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৪ সপ্তাহের এ কোর্সে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর ৫৯ কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৫৮ জন সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন। সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর পান ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিমানবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
এসময় বিমান বাহিনীর অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন জাহিদ আশরাফ, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মো. শরীফুল ইসলামসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএসটিআই’র প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
কেএম